শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » রিজার্ভ চুরি তদন্ত করে পুরো বিষয় জাতির সামনে তুলে ধরুন: বিএনপি
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » রিজার্ভ চুরি তদন্ত করে পুরো বিষয় জাতির সামনে তুলে ধরুন: বিএনপি
৩৮৪ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিজার্ভ চুরি তদন্ত করে পুরো বিষয় জাতির সামনে তুলে ধরুন: বিএনপি

 ---

পক্ষকাল ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা প্রকৃত সত্য উৎঘাটন করে জড়িতদের বিচারের আওতায় বানার দাবি জানিছে বিএনপি। একই সাথে কিভাবে কারা এই ঘটনার সাথে জড়িত এ তথ্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার বেলা সোয়া এগারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুন্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকার কোনভাবেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার দায় এড়াতে পারে না। এ পর্যন্ত চুরির ঘটনার কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেনি।

তিনি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এ দল মনে করে, রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার যথাযথ তদন্ত করে তা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সমগ্র জাতি জানতে চায়, কারা এ লুণ্ঠনের সাথে জড়িত, কিভাবে এ ঘটনা ঘটলো।

সংবাদ সম্মেলনে ব্যাংকের অর্থ চুরির বিষয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের অভিমত ও মতামতের উপর ভিত্তি করে তৈরি একটি গবেষণালব্ধ প্রতিবেদন তুলে ধরেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চেীধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এম এ মান্নান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ প্রমুখ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)