শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অপরাধ » নিউ এজ কার্যালয়ে পুলিশ
প্রথম পাতা » অপরাধ » নিউ এজ কার্যালয়ে পুলিশ
৪৯১ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউ এজ কার্যালয়ে পুলিশ

---পক্ষকাল প্রতিবেদক: ইংরেজি দৈনিক নিউ এজ কার্যালয়ে আকস্মিক হানা দিয়েছে পুলিশ। এ সময় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে তারা।রবিবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি’র নেতৃত্বে ১৫-২০ জনের এক দল পুলিশ সেখানে হানা দেয়।জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য নিউ এজ অফিসে প্রবেশের চেষ্টা করেন।এ সময় নিউ এজ সংবাদকর্মীরা পুলিশ সদস্যদের কাছে প্রবেশের কারণ জানতে চায়। পুলিশ জানায়, তারা অফিসের ভিতরে তল্লাশি করবে।

নিউ এজ সংবাদকর্মীরা তল্লাশির কারণ ও লিখিত অনুমতি দেখতে চাইলে, পুলিশ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

ওসি সালাউদ্দীন নিউ এজ এবং সেখানে কর্মরত সকল সংবাদকর্মীদের দেখে নেয়ার হুমকি দিয়ে বলেন ‘গণমাধ্যম সারা দুনিয়া কিনে নেয়, বিপদে পড়লে আমাদের কাছে আসতে হবে।’

নিউ এজের উপ-সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ‘পুলিশ উশৃঙ্খলভাবে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক। তাদের ভাষা অত্যন্ত অসংযত ছিলে।’

যাওয়ার সময় একজন পুলিশ সদস্য মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত সংবাদ কর্মীদের ছবি তুলে নিয়ে যায় বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে ওসি সালাউদ্দিন বলেন, ওই গলির ৩০ নম্বর হোল্ডিংয়ে জামায়াত-শিবিরের লোকজন হরতালে নাশকতার উদ্দেশ্যে জড়ো হচ্ছে এমন সংবাদে ঘটনাস্থলে গিয়েছি।

তিনি দাবি করেন, পুলিশ নিউ এজ কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়নি। ভুল বোঝাবুঝি হয়েছে।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)