শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » রাকিব হত্যা : বিউটি বেগম ৩ দিনের রিমান্ডে
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » রাকিব হত্যা : বিউটি বেগম ৩ দিনের রিমান্ডে
৪৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাকিব হত্যা : বিউটি বেগম ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : খুলনায় নিষ্ঠুর নির্যাতনে নিহত শিশু শ্রমিক মো. রাকিব হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক ওমর শরীফের মা বিউটি বেগমের (৪৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
---
বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার সেকেন্ড অফিসার এস.আই কাজী মোস্তাক আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আসামি বিউটি বেগমকে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তা প্রহরায় মহানগর হাকিমের আদালতে হাজীর করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে এনে রাকিব হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

রিমান্ড শুনানির সময় বাদি পক্ষে আদালতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মটরস নামক একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে কিশোর রাকিবের পেটে কম্প্রেশার মেশিন দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৩ আগস্ট নিহত রাকিবের পিতা নূরুল আলম বাদি হয়ে গ্যারেজ মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু খাঁনকে আসামি করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তিন আসামিকেই পুলিশ গ্রেফতার করেছে। তবে শরীফ ও মিন্টু গণপিটুণির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুলিশ তাদের রিমান্ডের আবেদন করেনি। সুস্থ্য হলে তাদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)