শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ জুন ২০১৫
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » সাভার যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » সাভার যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
৭০১ বার পঠিত
বুধবার, ১৭ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাভার যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

---
তরিকুল ইসলাম:(সাভার):
সাভার উপজেলা যুবলীগ আহ্বায়ক সেলিম মন্ডলসহ ৭ জনকে আসামী করে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে র্যাব-১। গতকাল মঙ্গলবার র্যাব-১ এর এসআই বশির আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলা (নং-৬) দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সাভার থানার এসআই মাজহারুল ইসলামকে। সাভার মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে ৪ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-১। র্যাব-১-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃত্বে এ গ্রেফতার অভিযানটি চালানো হয়। পরে গ্রেফতারকৃতদের উত্তরায় র্যাব সদর দপ্তরে নিয়ে জিগ্যাসাবাদ করা হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আটকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায়
গতকাল র্যাব বাদী হয়ে সাভার মডেল থানায় বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের গ্রেফতারকৃত আব্দুল আলীমের ছেলে মো. আব্দুস সাত্তার (৪৮), আব্দুল ওহাবের ছেলে আব্দুল হামিদ (৩২), নূর মোহাম্মদের ছেলে আবু তাহের ওরফে শাহাজ উদ্দিন (৩২) ও লালু মিয়ার ছেলে মো: এখলাছ (৪২) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে পলাতক আসামী হিসাবে সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডল (৩৮) পিতা মো: ইব্রাহীম, কুটি @ কুটি মুনসুর (২৭) পিতা মৃত হাবিবুল্লাহ্্ ও মো: হুমায়ুন (২৭) পিতা আব্দুল ওহাবকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৫ টি বিদেশী পিস্তল, ১টি শর্টগান, ১ টি ডিবিবিএল রাইফেল, ৬ টি ম্যাগজিন, ৭২ রাউন্ড গুলি ও ৫টি ধারালো রাম দা উদ্ধার করা হয়।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)