শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ মে ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মঠবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ সহ ৮ মামলার পলাতক আসামী খুন
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মঠবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ সহ ৮ মামলার পলাতক আসামী খুন
৩৯১ বার পঠিত
সোমবার, ১৮ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঠবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ সহ ৮ মামলার পলাতক আসামী খুন

---
জুলফিকার আমীন সোহেল ,মঠবাড়িয়াঃ
পূর্ব শক্রতার জের ধরে রাষ্ট্রদ্রোহ মামলা সহ একাধিক  মামলার পলাতক আসামী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও মঠবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি রাকিবুল হক রাকিব (৩৪) কে গতকাল রোববার সন্ধ্যায় নৃশংস ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা।
পুলিশ রাতে রাকিবের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেন। রাকিবের মৃত্যুতে এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছেন। দুই সন্তানের জনক নিহত রাকিব পৌরশহরের ২নং ওয়ার্ডের দক্ষিণ বন্দরের নিকাহ রেজিষ্টার আবদুল হালিম কাজীর একমাত্র পুত্র।
থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, এক সময়ের ছাত্রদল ক্যাডার রাকিব একটি রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও মাদক সহ ৮ টি মামলার পলাতক আসামী হিসেবে গ্রেফতার এড়াতে সে পৌরশহরের বাসা ছেড়ে গ্রামের বাড়ি বেতমোরে অবস্থান করছিলো। এলাকায় থেকেও রাকিব গাজা, ইয়াবা সহ মাদক ব্যাবসায় জড়িয়ে পড়ে। এরই মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার ইউসুফ ও তার পুত্র কামরুলের সাথে পারিবারিক বিরোধ চলছিলো। গতকাল রোববার সন্ধ্যায় রাকিব তার বন্ধুদের নিয়ে স্থানীয় বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে কালভার্টে বসে গল্প করছিলো। এ সময় ওঁৎ পেতে থাকা তার প্রতিপক্ষ কামরুল ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার দুচোখ নষ্ট করে। পরে এলোপাতারি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার বন্ধুরা পালিয়ে গেলেও ঘটনা স্থলেই রাকিব মারা যায়।
এ ব্যপারে নিহতের বাবা আবদুল হালিম কাজী বাদী হয়ে প্রতিপক্ষ কামরুল তার পিতা ইউসুফ ও সোহাগসহ অজ্ঞাত নামা দুজন কে আসামী করে রোববার রাতেই হত্যা মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান নিহত রাকিব মঠবাড়িয়া থানার একাধিক মামলার আসামী স্বীকার করে বলেন, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের পুলিশী জোড় তৎপরতা চলছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)