শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বাজারে আকাশছোঁয়া দাম নিত্যপণ্যের- সচিব বললেন বাজার নরমাল
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বাজারে আকাশছোঁয়া দাম নিত্যপণ্যের- সচিব বললেন বাজার নরমাল
৫৮৮ বার পঠিত
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে আকাশছোঁয়া দাম নিত্যপণ্যের- সচিব বললেন বাজার নরমাল

---
পক্ষকাল ডেস্ক -বেগুন, শসাসহ নিত্যপণ্যের আকাশচুম্বী দামে ভোক্তার যখন নাভিশ্বাস, তখন নিত্যপণ্যের বাজার স্বাভাবিক বলে দাবি করলেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।
শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর কাঁচাবাজার পর্যবেক্ষণে গিয়ে এমন দাবি করেন তিনি। এসময় পণ্যমূল্য বাড়াতে কোনো কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিন সকালে নিত্যপণ্যের মূল্য ও যোগান পরিস্থিতি পর্যবেক্ষণে দলবল নিয়ে বাণিজ্য সচিব যখন শান্তিনগর কাঁচাবাজারে পরিদর্শন যান, তখন ইফতার আইটেম ছাড়াও পটল ৬০টাকা, ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল কাঁচামরিচ। অথচ পাঁচ মিনিটের পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকর্মীদের কাছে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, ‘মার্কেটের অবস্থা স্থিতিশীল রয়েছে। আমি মনে করি সাধারণ মানুষ এতে খুশি থাকার কথা।’
বাণিজ্য সচিব বাজারে পর্যবেক্ষণ জোরদারের কথা বললেও তা মানা হচ্ছে কই? কোনো দোকানে নেই মূল্য তালিকা। আবার কোনো দোকানে মূল্য তালিকা থাকলেও করা হয়নি হালনাগাদ। আবার পণ্য ক্রয়ের রশিদও দেখাতে না পারায় বিক্রেতাদের গুণতে হয়েছে জরিমানা।
বাজার কমিটির নেতারা বলছেন, আড়ত থেকে পণ্যক্রয়ের রশিদ দেয়া হয় না বলেই বাজারে নির্দিষ্টমূল্য নির্ধারণ করা যাচ্ছে না।
বাজারের পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমও পরিদর্শন করেন বাণিজ্য সচিব।



এ পাতার আরও খবর

রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)