বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারী
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারী
![]()
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২২) নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সড়ক ও জনপথ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতের পরনে কালো রঙের জিন্সের প্যান্ট এবং গায়ে টি-শার্ট রয়েছে।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পারভেজ আলম নামে এক ব্যক্তি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তাকে ধাক্কা দেওয়া বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পরিদর্শক বাচ্চু মিয়া।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ