রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » মার্কিন জোটের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, কেঁপে উঠল বাগদাদ
মার্কিন জোটের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, কেঁপে উঠল বাগদাদ
![]()
নতুন করে উত্তেজনা বাড়ছে আমেরিকা এবং ইরানের মধ্যে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন জোটের সামরিক ঘাঁটিতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোররাতে ভয়াবহ বিস্ফোরণে তীব্র আলোর ঝলকানি এবং প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা বাগদাদ। যদিও এই বিস্ফোরণের কারণ ঠিক বোঝা যাচ্ছে না। তবে ইরানের ছোঁড়া রকেট হামলার পরেই এই বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে বিস্ফোরণ হওয়া ওই সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন মার্কিন সেনা কর্মকর্তারা। তবে এই হামলায় এখন পর্যন্ত কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তারা তাৎক্ষণিকভাবে তা বলতে পারেননি বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
বাগদাদের গ্রিন জোনের ভিতরে এই ঘাঁটির পাশেই মার্কিন দূতাবাস। প্রায়ই এই দূতাবাসের কাছে বা কখনও কখনও দূতাবাসটিতেও রকেট হামলা হয়। এই হামলার কোনও পক্ষ এই সমস্ত হামলার দায় স্বীকার না করলেও আমেরিকা ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে এই সমস্ত হামলার জন্য দায়ী করে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে খবর প্রকাশ হয়েছে। হামলার সময় সতর্কতামূলক সাইরেনও বাজানো হয় বলে জানা গেছে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ