শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আইনে কোথায় আছে খালেদাকে মুক্তি দিতে হবে: অ্যার্টনি জেনারেল
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আইনে কোথায় আছে খালেদাকে মুক্তি দিতে হবে: অ্যার্টনি জেনারেল
৪৭৫ বার পঠিত
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনে কোথায় আছে খালেদাকে মুক্তি দিতে হবে: অ্যার্টনি জেনারেল

---
পক্ষকাল ডেস্ক-
১৭ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছর কারাভোগ করলে তাকে মুক্তি দিতে হবে আইনে কোথায় আছে- এমন প্রশ্ন রেখেছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
রোববার (৯ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন তিনি। বলেন, বেগম জিয়ার আইনজীবী অহেতুক সরকারকে দোষারোপ করছেন।
গতকাল বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে বিএনপি নেতারা তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। আপিলে তার সাজা বাড়ানো হয়। বর্তমানে গত দশ মাস ধরে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তারমধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে হবে তাকে।
কারাবন্দী হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি। দুই বছর পর গতকালের সমাবেশে বিএনপি নেতারা ঘোষণা দেন আগামী দিনে যে প্রক্রিয়ায় সম্ভব সে প্রক্রিয়া ধরে মুক্ত করা হবে বেগম জিয়াকে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)