শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | খেলাধুলা | ব্রেকিং নিউজ » জরিমানার হ্যাটট্রিক করলো ভারত
প্রথম পাতা » অপরাধ | খেলাধুলা | ব্রেকিং নিউজ » জরিমানার হ্যাটট্রিক করলো ভারত
৮০৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জরিমানার হ্যাটট্রিক করলো ভারত

---

পক্ষকাল সংবাদ-

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারত। স্বাগতিকদের কাছে প্রথম ওডিআইতে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও স্লো ওভার রেটে ভারতের পুরো দলের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার কম বোলিং করেছে বিরাট কোহলির দল। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হয় দলের সবার। এর ফলে ৪ ওভার কম করায় টিম ইন্ডিয়ার ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ এনেছেন। এই অভিযোগ মেনে নিয়েছেন ভারতের অধিনায়ক কোহলি। অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে জরিমানার কবলে পড়েছিল ভারত। চতুর্থ টি-টুয়েন্টিতে তারা নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল। এর ফলে, কোহলিদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়। সিরিজের পঞ্চম এবং শেষ টি-টুয়েন্টিতে নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করে ২০ শতাংশ জরিমানার কবলে পড়েছিল ভারতীয় দল।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)