শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » আবারও বাড়ছে পেঁয়াজের দাম
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » আবারও বাড়ছে পেঁয়াজের দাম
৫৫৬ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও বাড়ছে পেঁয়াজের দাম

---

পক্ষকাল সংবাদ-

টানা কয়েক দিন স্থিতিশীল থাকার পর হঠাৎ করে আবার দাম বেড়েছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে মসলাপণ্যটির দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম আবার বেড়েছে। এবার বৈরী আবহাওয়ার কারণে হালি পেঁয়াজ বপনে সময় লেগেছে। এ কারণে দেরিতে উঠছে। ফলে মুড়িকাটা পেঁয়াজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে দাম বাড়ছে।

অস্বাভাবিক বেড়ে যাওয়া পেঁয়াজের দাম ধীরে ধীরে বেশ কমেছিল। দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ শুরু হওয়ার পরেই এই দাম কমতে শুরু করে। তবে গত চার দিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম একযোগে বৃদ্ধি পেয়েছে। এখন পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা ছিল। চীন থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারিতে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ৪০ থেকে ৪৫ টাকায় বেচাকেনা হয়েছে।

দাম বৃদ্ধির বিষয়ে কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, আগাম মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দাম বাড়ছে। গত সোমবার থেকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এর ফলে বৃহস্পতিবার পর্যন্ত কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বেড়েছে। মোকামে পেঁয়াজ কমে আসছে। এ কারণে দাম বাড়ছে। তবে দেশি নতুন পেঁয়াজ উঠলে দাম কমবে বলে জানান তিনি।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম আবার দেড়গুণ বেড়েছে। প্রতিকেজি দেশি নতুন পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় নেমেছিল। এখন তা দাম বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকায় উঠেছে। আমদানি করা পাকিস্তানি পেঁয়াজও একই হারে বেড়ে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চীনা পেঁয়াজ কেজিতে ৩০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির পরে আমদানি পেঁয়াজ বাজারে বেচাকেনা কমে যায়। এর ফলে এখন বাজারে আমদানি পেঁয়াজ আসা কমেছে। এ অবস্থায় দেশি পেঁয়াজের সরবরাহ কম হচ্ছে। ফলে দাম বেড়ে যাচ্ছে।

এছাড়া সপ্তাহের ব্যবধানে মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে নেপালি মসুর ১২০ থেকে ১৩০ টাকা হয়েছে। বড় দানা ৭০ থেকে ৮০ টাকা ও মাঝারি দানা মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকায় উঠেছে। আদার কেজিতে ২০ টাকা বেড়ে মানভেদে ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বেড়েই যাচ্ছে শুকনা মরিচের দাম। কেজিতে ৩০ টাকা বেড়ে এখন ২৫০ থেকে ৩৫০ টাকায় কিনতে হচ্ছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)