শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » নিজের উপর হামলা নিয়ে যা বললেন ইশরাক
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » নিজের উপর হামলা নিয়ে যা বললেন ইশরাক
৪৪০ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের উপর হামলা নিয়ে যা বললেন ইশরাক

---

পক্ষকাল সংবাদ-

এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘রোববারের (২৬ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের রুট ও এলাকার তথ্য পুলিশকে আগে থেকে জানানো হয়েছিল। সেই অনুযায়ী পুলিশের কাছে সার্বক্ষণিক নিরাপত্তাও চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ নিরাপত্তা দেয়নি।’ রোববার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এর আগে রোববার দুপুর একটার সময় রাজধানীর গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে নির্বাচনী গণসংযোগ করার সময় দক্ষিণ বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এই হামলার বিষয়ে কথা বলতেই গোপীবাগের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন ইশরাক।

সংবাদ সম্মেলনে কিছু কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইশরাক বলেন, ‘গণসংযোগের তথ্য জানিয়ে পুলিশের কাছে সার্বক্ষণিক নিরাপত্তা চাওয়া হলেও পুলিশ নিরাপত্তা দেয়নি। কিছু কিছু পুলিশ দায়সারা ভাবে কাজ করছে। তারা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মত আচরণ করছে।’ হামলার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার বিষয়ে ইশরাক হোসেন বলেন, এর আগেও হামলার বিষয়ে ইসিতে অভিযোগ দায়ের করা হয়েছিল, ইসি (নির্বাচন কমিশন) কোনো পদক্ষেপ নেয়নি। তাছাড়া বিএনপির এক কাউন্সিলর প্রার্থীর উপর ইতোঃপূর্বে হামলার বিষয়ে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। রোববার গণসংযোগে হামলার সময় গুলিবর্ষণের ঘটনার ব্যাপারে ইশরাক বলেন, ‘গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করা হয়েছে।’ সংঘর্ষ চলাকালে গুলি চালানো হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, গুলির শব্দ আপনারাও শুনেছেন। ঢিল ছোঁড়া হয়েছে, চেয়ার ছোঁড়া হয়েছে, এগুলো কেন করা হয়েছে?’ ইশরাক বলেন, ‘গণসংযোগ শেষে আমি আমার বাসার দিকে আসছিলাম, আমার পৈতৃক বাড়ি, দাদা বাড়িতে। আমি আমার বাসায় আসতে পারবো না? আমরা কোনো বাধা মানবো না, কোনো ভয় পাই না।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)