শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রাজশাহীতে কাউন্সিলরের বাড়িতে তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » রাজশাহীতে কাউন্সিলরের বাড়িতে তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ
৫৪৪ বার পঠিত
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে কাউন্সিলরের বাড়িতে তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ

পক্ষকাল ডেস্ক----
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী০৭ জানুয়ারি ২০২০, ০৩:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে কাউন্সিলরের ছেলেসহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে পৌরসভার শ্রীমান্তপুর এলাকার অধিবাসী ওসমান গণি (১৬), খন্দকার মো. ওবাইদুল হকের ছেলে রিদুয়ার আলী খন্দকার (১৬) ও পৌরসভার জোদগোমাইদাস এলাকার মোস্তফার ছেলে তারেক রহমান (১৭)। তারা সবাই গোদাগাড়ী সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওসমানের। বিয়ের কথা বলে ওই স্কুলছাত্রীকে সোমবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। মঙ্গলবার এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলের মধ্যেই আসামিদের আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)