বিমানের সাবেক পরিচালকসহ দুই কর্মকর্তা কারাগারে

পক্ষকাল সংবাদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবুসহ দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৩ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামি হলেন একই বিভাগের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার হোসেন চৌধুরী। এ দিন দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন আবেদন করেন।
অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম তাদের গ্রেপ্তার করে। এরও আগে মঙ্গলবার সকালে ওই দু’জনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের ১১৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে মামলা করে দুদক।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ