শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
![]()
পক্ষকাল সংবাদ-
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা হয়েছে।
শনিবার ভোরে এই ঘটনা ঘটে। এসময় পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ২টি চাইনিজ চাকু ও ছিনতাইকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
নিহত দীপ সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে এবং সাইফুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ কোম্পানির ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় শুক্রবার দীপ ও সাইফুলকে কালিগঞ্জ থানা পুলিশ আটক করে। পরে তাদের নিয়ে টাকা উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় সহযোগীরা ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলি করে। এসময় দীপ ও সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ