শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » দেশে ফিরে হবিগঞ্জের পথে সেই হোসনা
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » দেশে ফিরে হবিগঞ্জের পথে সেই হোসনা
৬০৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ফিরে হবিগঞ্জের পথে সেই হোসনা

---

পক্ষকাল সংবাদ-

বিমানবন্দরে হোসনা আক্তারসৌদি আরবের নাজরান এলাকার একটি বাড়ি থেকে ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানানো বাংলাদেশি গৃহকর্মী হোসনা আক্তার দেশে ফিরেছেন। বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিষয়টি তার স্বামী শফি উল্লাহ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা এখন বাড়ির পথে আছি। রাত সোয়া ১১টার ফ্লাইটে দেশে এসে পৌঁছায় সে। এয়ারপোর্ট থেকে প্রবাসীকল্যাণ ডেস্ক গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। সঙ্গে দুইজন কর্মকর্তাও আছেন।’

এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় হোসনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘সরকারকে ধন্যবাদ জানাই, দ্রুত আমাকে উদ্ধার করে দেশে নিয়ে আসার জন্য। আমার মতো কেউ যেন সৌদি আরব গিয়ে আর বিপদে না পড়ে।’

এর আগে বিকালে দেশে ফিরে আসার বিষয়টি হোসনা আক্তার নিজেই রিয়াদ থেকে নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মোছা. হোসনা আক্তার (২৪)। আর্থিক সচ্ছলতা আনতে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান। ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাকে গৃহকর্মীর চাকরি দিয়ে সেখানে পাঠায়। সৌদি আরবে নির্যাতনের শিকার হলে ভিডিও বার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান হোসনা। ভিডিও দেখে কোনও উপায় না পেয়ে শফিউল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। তখন এজেন্সির লোকজন হুসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করেন তার স্বামীর কাছে। এরপর হোসনাকে দেশে ফেরাতে গত ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করেন হোসনার স্বামী শফি উল্লাহ।

পরে ওই বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে বলে জানায় সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইং। তারা এও জানিয়েছিল, হোসনা আক্তারকে উদ্ধার করে দেশ পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে হোসনা আক্তারের দেশে ফেরার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছিল।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)