শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » বুড়িগঙ্গার তীরে হাসপাতালসহ ২৭ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » বুড়িগঙ্গার তীরে হাসপাতালসহ ২৭ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের
৪৬৬ বার পঠিত
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুড়িগঙ্গার তীরে হাসপাতালসহ ২৭ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের

---

পক্ষকাল সংবাদ-

পরিবেশ ছাড়পত্র না থাকায় বুড়িগঙ্গা তীরের ২৭ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া বুড়িগঙ্গায় ওয়াসার বর্জ্য নিষ্কাশন লাইন নেই দাবি করে মিথ্যা প্রতিবেদন দেয়ায় সংস্থাটির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে দেয়া হয়েছে নোটিশ।

রবিবার দুপুরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

বুড়িগঙ্গা রক্ষায় দেয়া রায় আট বছরেও বাস্তবায়ন না হওয়ায় তা আদালতের নজরে আনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী। এর প্রেক্ষিতেই নদী তীরে ছাড়পত্র না থাকা প্রতিষ্ঠানের তালিকা জমা দেয় পরিবেশ অধিদপ্তর।

এতে দেখা যায়, ইসলামী ব্যাংক হাসপাতাল, সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল, আল আরাফাত হাসপাতালসহ ২৭টি প্রতিষ্ঠান চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। পরে এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

এছাড়া বুড়িগঙ্গা নদীতে কোনো বর্জ্য নিষ্কাশন লাইন নেই দাবি করে প্রতিবেদন দিয়েছে ওয়াসা। তবে আদালতে দেয়া বিআইডব্লিউটিএর প্রতিবেদন বলছে উলটো কথা। পরে মিথ্যা প্রতিবেদন দেয়ায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।

বুড়িগঙ্গার পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে ২০১০ সালে রিক করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। পরে এর শুনানি শেষে দূষণ বন্ধের নির্দেশনা দিয়ে ২০১১-র পয়লা জুন রায় দেয় হাইকোর্ট।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)