শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে ৩য় দিনের মত তালা, বিক্ষোভে শিক্ষার্থীদের ঢল
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে ৩য় দিনের মত তালা, বিক্ষোভে শিক্ষার্থীদের ঢল
৬৪৯ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে ৩য় দিনের মত তালা, বিক্ষোভে শিক্ষার্থীদের ঢল

পক্ষকাল সংবাদ-

সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন গড়িয়েছে টানা তৃতীয় দিনে। ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছে তারা। দাবি আদায়ে একাডেমিক ও প্রশাসন ভবনগুলোতে তালা লাগিয়ে বিক্ষোভ করছে তারা।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কলা ভবন, ব্যবসায় অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, মোকাররম ভবন, মোতাহার হোসেন ভবনসহ একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে কয়েকটি দলে ভাগ হয়ে ভবনগুলোর ফটকে পোস্টার লাগায় তারা। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ভবনগুলোতে প্রবেশে বাধা সৃষ্টি হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে গতকাল সোমবর আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী। তবে তাতে সাড়া দেয়নি শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে তারা।



এ পাতার আরও খবর

আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)