শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘বামদলগুলোর হরতাল অত্যন্ত যৌক্তিক, আমরা নীতিগত সমর্থন দিচ্ছি’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘বামদলগুলোর হরতাল অত্যন্ত যৌক্তিক, আমরা নীতিগত সমর্থন দিচ্ছি’
৪১৯ বার পঠিত
শুক্রবার, ৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বামদলগুলোর হরতাল অত্যন্ত যৌক্তিক, আমরা নীতিগত সমর্থন দিচ্ছি’

ঢাকা, ৫ জুলাই- গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা অর্ধ দিবস হরতালে নৈতিক সমর্থন দিলো বিএনপি। শুক্রবার বিকেলে দলটির স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। মূল্যবৃদ্ধিতে সর্বস্তরের জনগণ প্রতিক্রিয়া দেখিয়েছে। বামদলগুলো যে হরতাল আহ্বান করেছে তা অত্যন্ত যৌক্তিক, আমরা এতে নীতিগত সমর্থন দিচ্ছি।’

এ সময় ১৯৯৪ সালে পাবনায় শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলার মামলার রায় নিয়ে ফখরুল বলেন, ‘এ রায়ে আমরা উদ্বিগ্ন। এক সময় বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতেন মতিউর রহমান রিন্টু। এ নিয়ে তার ‘আমরা ফাঁসি চাই’ বইতে লিখেছেন, এ ঘটনা আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত এবং সাজানো। এমনকি এ ঘটনায় বিএনপি নেতাদের অভিযুক্ত করা হয়েছে এবং অভিযুক্তরা ন্যায়বিচার পায়নি। দলের পক্ষ থেকে অভিযুক্তদের সর্বোচ্চ আইনগত সহযোগিতা করা হবে।’

এর আগে বিকেল চারটার কিছু পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন বলে জানা গেছে। এছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান।

সূত্র: ইত্তেফাক



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)