শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ভালো হয়ে যান, এখনো সময় আছে’- প্রতিমন্ত্রীকে নেতাকর্মীদের হুমকি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ভালো হয়ে যান, এখনো সময় আছে’- প্রতিমন্ত্রীকে নেতাকর্মীদের হুমকি
৫৩৬ বার পঠিত
শনিবার, ৩০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ভালো হয়ে যান, এখনো সময় আছে’- প্রতিমন্ত্রীকে নেতাকর্মীদের হুমকি

পক্ষকাল ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে নাজেহাল হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এখানেই শেষ নয়, তাকে ‘ভালো হয়ে যান’ বলে হুমকিও দিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে মন্ত্রীকে অতিথি করা হলেও দাওয়াত না দেয়ায় স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রতিমন্ত্রী জাকির হোসেন পাটেশ্বরী বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। তিনি উপজেলা শহরের জিরো পয়েন্টে পৌঁছালে আওয়ামী লীগের ক্ষীপ্ত নেতাকর্মীরা গাড়ির গতিরোধ করেন।

অনুষ্ঠানের ব্যাপারে কেনো জানানো হয়নি, সে বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তারা। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রতিমন্ত্রী তাদেরকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

২০ মিনিট ধরে চলা এ বাদানুবাদের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন উপস্থিত ছিলেন। এ সময় এককর্মী চিৎকার করে বলেতে থাকেন, ‘ভালো হয়ে যান। সময় আছে এখনো, ভালো হয়ে যান।’

স্থানীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর উত্তেজিত নেতাকর্মীদের থামানোর চেষ্টা করলেও উপজেলা আওয়ামী লীগ নেতারা নিশ্চুপ ছিলেন। পরে নেতাকর্মীদের নিয়েই অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। তবে তাদের অনেকেই অনুষ্ঠানে যোগ দেননি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আমাদের না জানিয়ে প্রতিমন্ত্রীর আসার ব্যাপারে নিজেদের মধ্যে মন কষাকষি হয়েছিল। পরে তা মিটে গেছে। মন্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে আমরা অনুষ্ঠানে যোগ দিয়েছি।’

এ ঘটনাকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর দূরত্বকে দায়ী করেছেন ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ। তবে বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)