শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » ব্যাংকের টাকা আত্মসাৎ কারী ব্যাংক কর্মকর্তার সম্পতি ক্রোক
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » ব্যাংকের টাকা আত্মসাৎ কারী ব্যাংক কর্মকর্তার সম্পতি ক্রোক
৭১২ বার পঠিত
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংকের টাকা আত্মসাৎ কারী ব্যাংক কর্মকর্তার সম্পতি ক্রোক

---মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার (অফিসার ক্যাশ) মাহমুদুল করিম শিমুল কতৃক অগ্রণী ব্যাংকের ৩ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করায় দুদক কতৃক মাহমুদুল করিম শিমুলের সম্পদ রাষ্ট্রের অনুকুলে ক্রোক করা হয়েছে।  দুপুরের দিকে দুদক কুষ্টিয়া অঞ্চলের উপ পরিচালক মোঃ জাকারিয়ার নেতৃত্বে দুদকের একটি দল ও পুলিশের সহযোগিতায় সদর উপজেলার চাঁদবিল গ্রামে ১ একর ৫০ শতক ও মেহেরপুর শহরের দুটি দোকান ঘর সরকারের অনুকুলে ক্রোক ঘোষনা করে সেখানে সাইন বোর্ড উত্তোলন করেন।বাজেয়াপ্ত সম্পতির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বলে দুদক জানান।
উল্লেখ্য মেহেরপুর অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার (অফিসার ক্যাশ) মাহমুদুল করিম শিমুলকে ৩ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে পুলিশ গ্রেপ্তার করে । ব্যাংকের ব্যবস্থাপক মেহেদী মাসুদ। ক্যাশিয়ার মাহমুদুল করিমসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন । মাহমুদল করীম মেহেরপুর সদর উপজেলার চাঁদববিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। বাকিরা চার আসামিরা হলেন, মাহমুদুল করিমের স্ত্রী জেসমিন করিম, ভাই সামিউল করিম, বোন নুরুন নাহার, আত্মিয় বাসার আলী।
আত্মসাতের টাকায় মাহমুদুল করিম কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ভবন ও জমি কিনেছেন এবং পাথরের ব্যবসায় বিনিয়োগ করে অংশীদার হয়েছেন বলে স্বীকার করেছেন।

এঘটনার পরপরই ব্যাংকের বিভাগীয় কার্যালয় থেকে আইটি এক্সপার্টরা মেহেরপুর শাখায় পৌছেছেন। তারা বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো পর্যালোচনা করে দেখছেন।
ব্যাংকের আইটি এক্সপার্টরা বলছেন, অত্যান্ত টেকনিক্যালী এই টাকা আত্মসাত করেছেন মাহমুদুল করিম। যা কোন সাধারণ ব্যাংকারের পক্ষে সম্ভব নয়। তারা ধারণা করছেন, আরো বড় অংকের টাকা আত্মসাতের ঘটনা বেড়িয়ে আসতে পারে।
অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ বলেন, ২০১২ সালের ২২ এপ্রিল মাহমুদুল করীম মেহেরপুর শাখার ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন। তিনি ২০১৭ সালের ১৫ মে বদলি হয়ে বামন্দি শাখায় যোগদান করেন। মেহেরপুর শাখায় কর্মরত অবস্থায় ২০১৫,২০১৬ ও ২০১৭ সালে ব্যাংকের ইন্টারনাল একাউন্ট থেকে অভিনব কায়দায় ডেবিট করে তার স্ত্রী জেসমিন করিম, ভাই সামিউল করিম, বোন নুরুন নাহার, আত্মিয় বাসার আলীর হিসেবে (অ্যাকাউন্টে) ওই টাকা স্থানান্তর করেছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)