শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে সন্ত্রাসী গুলিবিদ্ধ ও সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে সন্ত্রাসী গুলিবিদ্ধ ও সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত
৪৭০ বার পঠিত
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে সন্ত্রাসী গুলিবিদ্ধ ও সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত

---

পক্ষকাল প্রতিনিধি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে মো. রিয়াদ (২৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এদিকে জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকায় মালবাহী ট্রাকের স্লাবের আঘাতে মো. শাহিন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

লক্ষ্মীপুরে সন্ত্রাসী গুলিবিদ্ধ: অভ্যন্তরীণ কোন্দলের জেরে লক্ষ্মীপুরে মো. রিয়াদ (২৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের স্বর্ণের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ গুলিবিদ্ধ রিয়াদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিত্সার জন্য প্রেরণ করে। রিয়াদ বশিকপুরের আলী আহম্মদের পুত্র। সে স্থানীয় সন্ত্রাসী রতন বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মী বলে জানা গেছে।

রিয়াদ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাংবাদিকদেরকে জানান জসিম, মানিক, মাহবুব ও ইউসুফ তাকে ডেকে তাদের স্বর্ণের বাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। তার হাতে এবং পেটে সররা গুলি লাগে।

তিনি আরও জানান, রিয়াদ সন্ত্রাসী রতন বাহিনীর সদস্য ও একাধিক মামলার আসামী। অভ্যন্তরীণ বিরোধের জেরে দূর্বৃত্তরা তাকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।

সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত: লক্ষ্মীপুরে মালবাহী ট্রাকের স্লাবের আঘাতে মো. শাহিন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকায় সে আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১১টায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শাহিন পানপাড়া এলাকার আবু তাহেরের পুত্র।

এলাকাবাসী জানায়, পানপাড়া এলাকায় একটি ট্রাক থেকে বালু নামানোর জন্য ট্রাকের স্লাব খোলার সময় সেটি পড়ে গিয়ে শাহিনের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, দূর্ঘটনার বিষটি তিনি অবগত নন। এ বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)