শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার সান টিভির সিওও
যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার সান টিভির সিওও
পক্ষকাল ডেস্ক: সান টিভির চিফ অপরেটিং অফিসার সি প্রবীণের বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ আনলেন ওই মিডিয়া সংস্থাটিরই প্রাক্তন এক কর্মচারী। প্রবীণকে শুক্রবার চেন্নাই পুলিস গ্রেফতার করেছে।সান টিভির বর্তমান মালিক কালানিথি মারান।কেরালাতে বদলি করে দেওয়ার পর অভিযোগকারিণী ৫মাস আগেই সান টিভি থেকে পদত্যাগ করেছিলেন। এখনও তিনি তাঁর প্রাপ্য টাকা পাননি।
চেন্নাইয়ের ক্রাইম ব্রাঞ্চের উদপদস্থ এক অফিসার জানিয়েছেন গত দু’বছ্র ধরে এক মহিলার উপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে সান টিভির সিওও-কে।
সান নেটওয়ার্কের মালায়ালম চ্যানেলে প্রোগ্রামিং সেকশনে উচ্চপদে চাকরি করতেন ওই মহিলা।
পুলিসের কাছে প্রমাণ হিসাবে অভিযোগকারিনী তাঁর হোয়াটসঅ্যাপ, এসএমএস ও কল রেকর্ড জমা দিয়েছেন।সান টিভির মালিক কলানিথি মারান প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানের ভাই। টুজি কেলেঙ্কারিতে এই দুই ভাইকেই জেরা করা হয়েছিল।এই বছরের প্রথম দিকে সান টিভির এক এডিটরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক মহিলা অ্যাঙ্কর।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ