শিরোনাম:
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রীকে খালেদার জিয়ার ধন্যবাদ
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রীকে খালেদার জিয়ার ধন্যবাদ
৫০০ বার পঠিত
রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীকে খালেদার জিয়ার ধন্যবাদ

---

পক্ষকাল প্রতিবেদক:আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার কার্যালয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের এ তথ্য জানান।

মারুফ কামাল বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বিএনপির প্রধান শোকার্ত ও অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ঘুম থেকে জেগে প্রধানমন্ত্রীর আগমনের খবর শুনে তিনি তাকে (প্রধানমন্ত্রীকে) ধন্যবাদ জানান।’

এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন- তখনই তাকে স্বাগত জানানো হবে বলেও জানান মারুফ কামাল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে এসেছেন, এটাই বড় কথা। এটা একটা মানবিক বিষয়, রাজনৈতিক বিষয় নয়। দয়া করে কেউ এটিকে রাজনৈতিক রঙে রঞ্জিত করবেন না। প্রধানমন্ত্রী আসবেন বলেছিলেন। আমরা এটা জানার পর তাদের জানিয়েছিলাম খালেদা জিয়া খুবই অসুস্থ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার মতো কোনো অবস্থা তার ছিল না। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। খালেদা জিয়া স্বাভাবিক হলে প্রধানমন্ত্রীকে আসার আহ্বান করেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ এসেছেন।’

প্রধানমন্ত্রীকে কোনো অসৌজন্য দেখানো হয়নি দাবি করে মারুফ কামাল খান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আসার পর আমাদের সিনিয়র নেতারা যখন জানতে পারলেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ততক্ষণে ঘটনা দ্রুত ঘটে গেছে। শেখ হাসিনা যদি আবার আসতে চান তাহলে আমরা তাকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)