শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » বড়লেখায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
প্রথম পাতা » জেলার খবর » বড়লেখায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
৫৮৬ বার পঠিত
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়লেখায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : ---

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে তার স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার রাতে উপজেলার কলাজুরা বাজারে এই ঘটনা ঘটে।

তবে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান পালিয়েছেন।


ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে ও সাবেক জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিনের ভাতিজা।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ

কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।


এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ কল ধরে শনিবার রাত সাড়ে ১১টায় বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)