রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » রাবি ক্যাম্পাস ও হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
রাবি ক্যাম্পাস ও হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

পক্ষকাল ডেস্ক: রোববার ১১টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে অবস্থান নেয়।
সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস-হল খুলে দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী শেষ করেছেন শিক্ষার্থীরা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, ‘শিক্ষকদের কোনো কিছু বন্ধ নেই, বন্ধ শুধু আমাদের জীবন ও যৌবন। করোনা কারণে শুধু বন্ধ শিক্ষা ব্যবস্থা। আমরা ধুকে ধুকে মরছি।’
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা এখনো অনেক শান্ত আচরণ করছি। কিন্তু আমাদের দাবি মানা না হলে বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থা তৈরি হবে।’ তিনি আরও বলেন, ‘স্বায়ত্তশাসনের বিষয়টা চলে আসে আপনাদের সুবিধে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু যখনি শিক্ষার্থীদের স্বার্থ সম্পর্কিত কোনো বিষয় সামনে আসে তখনি কর্তৃপক্ষ স্বায়ত্তশাসনের বিষয় এড়িয়ে যান।’




অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !